1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন

আব্দুল আল মুক্তাদির বাঁধন, জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

রাজশাহী মহানগরীতে সড়ক শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে ফেস্টুন ও বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ড. মোঃ জিল্‌লুর রহমান।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ড. মোঃ জিল্‌লুর রহমান বলেন এবারের শ্লোগান “সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ নাজমুল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এবং
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম।
এছাড়াও আরএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারপর
উদ্বোধনী বক্তব্যে রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ জিল্‌লুর রহমান বলেন
“সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। ট্রাফিক সপ্তাহ সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, মনি চত্বর, লক্ষ্মীপুর মোড়, গৌরহাঙ্গা ও ভদ্রার মোড় এই পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে বৃহৎ পরিসরে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করা হবে। এসব স্থানে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত ৮০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে, যারা যান চলাচল নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে সহায়তা করবেন।
এছাড়াও ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে রোভার স্কাউট, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট ও “নিরাপদ সড়ক চাই” সংগঠনের সদস্যরা উপর্যুক্ত পয়েন্টগুলোতে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
ট্রাফিক সপ্তাহ চলাকালীন সময়ে যানবাহনের লাইসেন্স ও ফিটনেস যাচাই, হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ, পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা, লিফলেট বিতরণ এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত করা হয়েছে । র‍্যালিতে অংশগ্রহণ করেন বিআরটিএ, রাজশাহী সিটি কর্পোরেশন, আরডিএ’র প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট, নিরাপদ সড়ক চাই-এর প্রতিনিধিসহ বিভিন্ন যানবাহনের মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট