1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : দৈনিক আজকের নয়া বাংলা
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে নির্বাচনকালীন বিশেষ অভিযানে ৮৭ গ্রাম হেরোইনসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতহার ঘোষণা পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত   শবে বরাত গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান’ মৃধাপাড়ায় আলোচিত মাদকের সাম্রাজ্য তছনছ, সপরিবারে গ্রেফতার ৫ মাদক সম্রাট তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন, বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ চায়না মাছ ধরার ফাঁদ ও হানি ট্র্যাপ হুমকির পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন অনরা গম আছোন নি….! চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করেন,  ডক্টর শফিকুর রহমান 

ধুনটে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু—খুঁটি স্থাপনের মধ্য দিয়ে প্রস্তুতির সূচনা

আশেকে এলাহী শিবলী ধুনট (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

টঙ্গীর বৈশ্বিক ইজতেমার পর দেশের অন্যতম বৃহৎ দ্বিতীয় বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিত ধুনট পূর্ব ভরণশাহী ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম খুঁটি স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে। শুরায়ে নেজামের তত্ত্বাবধানে আহলে হক্ব ওলামায়ে কেরামদের নির্দেশনায় পরিচালিত এ ইজতেমার মাঠ প্রস্তুতের প্রথম ধাপে আজ রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় উদ্বোধনী দোয়া ও নসীহতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

বিভিন্ন এলাকা থেকে আগত ওলামায়ে কেরাম, তাবলীগ জামাতের সাথী, সাধারণ মুসল্লি ও স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে মাঠ প্রস্তুতের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

প্রধান অতিথি তাবলীগ জামাতের প্রবীণ মুরুব্বি হযরত মাওলানা রেজাউল করিম সাহেব (কাজিপুর) ইজতেমার তাৎপর্য ও আখেরাতমুখী জীবনের উপকারিতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন—
“ইজতেমার মাঠের জন্য যারা সহায়তা করছেন, শ্রম ও সময় দান করছেন—এই সব amal আখেরাতে অফুরন্ত সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,
মাওলানা শফিকুল ইসলাম, মুফতি খোরশেদ আলম, মুফতি শাহাদাৎ হোসাইন, মাওলানা হাবিবুল্লাহ মাসুম, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, মাওলানা মাসুদুর রহমান সুমন, মুফতি এনামুল হক আরেফী, মুফতি আতিকুর রহমান, হাফেজ রেজাউল করিম, মাওলানা রবিউল ইসলাম রবি প্রমুখ।

স্থানীয় মুরুব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন—
আখতার আলম সেলিম, মাহবুব হোসেন চঞ্চল, দুলাল হোসেন মল্লিক, আলামিন হোসেন, শামিম খান, আঃ মান্নান খান—এ ছাড়া তাবলীগ জামাতের অসংখ্য যুবক-বৃদ্ধ সাথী ভাই এবং এলাকার সাধারণ মুসল্লিরা অংশ নেন।

ইজতেমা কর্তৃপক্ষ আগামী দিনগুলোতে মাঠ প্রস্তুতসহ সকল কার্যক্রমে এলাকার মুসল্লি, যুব সমাজ, ওলামায়ে কেরাম এবং তাবলীগ জামাতের সাথীদের আন্তরিক উপস্থিতি ও সক্রিয় সহযোগিতার জন্য দাওয়াত ও আহ্বান জানিয়েছেন।

শেষে হযরত মাওলানা রেজাউল করিম সাহেবের বিশেষ দোয়ার মাধ্যমে উদ্বোধনী দিনের কার্যক্রম সম্পন্ন হয়। মাঠ প্রস্তুতির এ সূচনা এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

আশেকে এলাহী শিবলী
ধুনট (বগুড়া) প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট