1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

৩৯ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেট স্থাপনের জায়গা পরিদর্শনে সিডিএর নবাগত চেয়ারম্যান বেলায়েত

বিশেষ প্রতিবেদন::২৫ জুন, বাবলা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন:২৫ জুন (চট্টগ্রাম)

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বন্দরটিলা-নতুনহাট,নিউমুরিং ও আশ পাশের এলাকায় কর্ণফুলী নদীর জোয়ারের পানি এবং প্রবল বর্ষণে সৃষ্ট জলযট ,অতিমাত্রার জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেট নির্মাণ করার জন্য স্থায়ী জায়গা পরিদর্শন করেছেন নবাগত সিডিএর চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোঃ বেলায়েত হোসেন ।

তিনি গতকাল ২৪ জুন, বুধবার বিকেলে ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলাস্থ নয়ারহাট এলাকায় “নির্বাচনী অঙ্গীকার”বাস্তবায়নের লক্ষ্যে- স্লুইস গেট স্থাপনের জায়গা পরিদর্শন করেন।

চট্টগ্রাম -১১ নির্বাচনী এলাকার নির্বাচিত এমপি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর‌ নির্দেশ মোতাবেক নয়ারহাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ( সিডিএ) কর্তৃপক্ষ এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এসময় ৩৯নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল , নগর বিএনপির সাবেক সদস্য মোঃ মাহাবুব এলাহী, থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান , মোঃ আলমগীর, মোঃ শরীফ,মিজানুর রহমান পারুল ,আর জে রাসেল, মোঃ ইউসুফ সুমন, সাইফুল আলম,আবু ছাদেক ,ছাত্রনেতা আকিব জাভেদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলাকার জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবী অতিদ্রুত বাস্তবায়ন করার এবং জলাবদ্ধতার শিকার হতে অত্র অঞ্চলের দূর্ভোগ লাঘবে বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর যোগ্য নেতৃত্বে কাজটি আশু শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন এই নবাগত সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ বেলায়েত হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট