1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

১৮ বারের মতো জাতীয় পুরস্কার পেলেন চট্টগ্রামের মমতা মাতৃসদন হাসপাতাল

, হোসেন বাবলা:১৪ জুলাই,চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

হোসেন বাবলা:১৪ জুলাই, চট্টগ্রাম

বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’র পুরস্কার লাভ করেছে।

গত রবিবার(১২ জুলাই) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ পুরষ্কার প্রদান করা হয়েছ মমতাকে !

তরুণদের আশা–আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এবারের বিশ্ব জনসংখ্যা দিবস।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চপ্পু’র নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন মমতা’র প্রধান নির্বাহী, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সমাজসেবক সাবেক লায়ন জেলা গভর্নর, আলহাজ্ব মোঃ রফিক আহামদ।

মমতা ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’ হিসেবে এ পর্যন্ত ১৮ বারের মতো এই গৌরব অর্জণের অধিকারী হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি।

এদিকে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্যাটাগরিতেও ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’র পুরস্কার লাভ করেছে মমতা। বিভাগীয় শ্রেষ্ঠত্বের পুরষ্কার গ্রহণ করেন মমতা’র উপ–প্রধান নির্বাহী তৌহিদ আহমেদ ও জেলা পর্যায়ের পুরষ্কার গ্রহণ করেন মমতা মাতৃসদনের সিনিয়র কন্সাল্টেন্ট ডা. মোর্শেদা বেগম।

শ্রেষ্ঠ সংগঠন হিসেবে জাতীয় পুরষ্কার প্রাপ্তির অভিমত প্রকাশে মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, ‘চার দশকেরও বেশি সময় ধরে বেসরকারী পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় নিরলস ভাবে কাজ করে মমতা সারাদেশের মধ্যে একটি ব্রান্ড এবং সরকারের সহায়ক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এ খাতে ১৯৮১ সাল থেকে চট্টগ্রামে মমতা যুগান্তকারী ভুমিকা পালন করে আসছে, তাই সরকারের নিকট হতে এ স্বীকৃতি অর্জণ আমাদের তথা চট্টগ্রামবাসীর জন্য গৌরব। মমতা’র একার নয় বরং সমস্ত চট্টগ্রামবাসী এর পুরষ্কারের অংশীদার বলে মমতার স্বপ্ন দ্রষ্টা আলহাজ্ব রফিক আহমদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট