1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

 

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৯ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
সূত্র জানায়, শনিবার (৭ মার্চ ২০২৬) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আভিযানিক দল একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেয়। তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।
পরে আটক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা মূল্যের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় বোট থেকে ৯ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— উখিয়ার থাইংখালী ক্যাম্প-৬ ব্লক-এ/৬ এর বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মোঃ তাহের (৬০), তাহেরের ছেলে তারেক আজিজ (২৩), শারুখ আজিজ (২৬) ও সোহানা আজিজ (১৪), লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জহির আহমদের ছেলে মোঃ হালিম (৩৬), থাইংখালী ক্যাম্পের মোঃ আমিনের ছেলে ওমর ফারুক (২৭), একই ক্যাম্পের ব্লক-এ/৫ এর বাসিন্দা হামিদ হোসেনের ছেলে মোঃ সিদ্দিক (২২), থাইংখালী ১ নম্বর ক্যাম্প ব্লক-বি/৪ এর বাসিন্দা নুরু সালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং টেকনাফ সদর মহেশখালীয়া পাড়ার আব্দুল বারীর ছেলে সিরাজ মিয়া (৫৫)।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট