1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

সাতক্ষীরা তালা উপজেলা ইসলামকাটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, তালা (সাতক্ষীরা):

সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি এলাকায় নির্মাণাধীন ঐতিহ্যবাহী স্টেডিয়াম প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের একাধিক অভিযোগে জানা যায়, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন ধাপে অতিরিক্ত অর্থ আদায় এবং অনিয়মের মাধ্যমে কাজ পরিচালিত হচ্ছে।
অভিযোগ রয়েছে, এলজিডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) প্রতিটি বিল ছাড়ের ক্ষেত্রে ঠিকাদারদের কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এছাড়া স্টিমিট (estimate) প্রণয়নের ক্ষেত্রেও আলাদা করে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। একইভাবে মেকাডাম (Macadam) কাজের ক্ষেত্রেও প্রতি ধাপে প্রায় ৩০ হাজার টাকা করে নেওয়ার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা দাবি করছেন, এসব অনিয়মের কারণে প্রকল্পের কাজের মান নিয়েও প্রশ্ন উঠছে। তারা আশঙ্কা করছেন, দুর্নীতির কারণে স্টেডিয়াম নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার হতে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। অভিযোগে আরও বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী এমপি-মন্ত্রীদের ছত্রছায়ায় এমন অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীর বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা এবং দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট