1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

সাংবাদিকদের ঐক্য-মর্যাদা,নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান: চট্টগ্রামে বিজেসির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:২৭ সেপ্টেম্বর

সিইপিজেডস্থ একটি রেস্তোরাঁয় বিজেসি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং মহাসচিব এম নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি কিরণ শর্মা।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিজেসি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. খলিলুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ঢাকার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নগরের সহ-সভাপতি ও বন্দর থানার সভানেত্রী শাহিদা খানম মালা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. আজম উদ্দিন, বিজেসির আইন উপদেষ্টা অ্যাডভোকেট ওবায়দুল সমীর, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী,বাগেরহাট জেলা ফোরাম’র সাধারণ সম্পাদক এম জাহিদুল ইসলাম বিজেসি দক্ষিণাঞ্চলের প্রধান উপদেষ্টা অসিত গাইন এবং বিজেসি দক্ষিণাঞ্চলের সভাপতি ফকির মিরাজ আলী শেখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উৎসব বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক মোসলেউদ্দিন বাহার, ডা. মো. আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মো. শহিদুল ইসলাম, মো. আলী আজম, ওমর ফারুক, নূরনবী, খাদিজা বেগম, মো. আবু হানিফ,সাংবাদিক এইচ এম শাহিন আলম, মো. জহিরুল ইসলাম রানা ও মোহাম্মদ জসিম উদ্দিনসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পারস্পরিক ঐক্য ও সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে সংবাদ পরিবেশনে সত্যনিষ্ঠা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নৈতিকতার নীতিমালা অনুসরণের আহ্বান জানান।

আয়োজকরা জানান, দেশের সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদারে বিজেসি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের ঐক্য, নিরাপত্তা ও পেশাগত কল্যাণে ভবিষ্যতের নানা কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট