1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

সাঁথিয়ায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র আপন ভগ্নিপতিকে কোপায়ে জখম এ ঘটনায় নারীসহ আহত ৪ জন

সাঁথিয়া (পাবনা )প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

সাঁথিয়া (পাবনা )প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র আপন ভগ্নিপতিকে কোপালেন সালা এ ঘটনায় নারীসহ আহত ৪জন
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ধোপাদহ ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়রা জানান, ধোপাদহ ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের সেকেন্দার ফকিরের ছেলে আওয়ামী লীগ নেতা আবু সাঈদ এর বাড়িঘর ৫ ই আগস্ট ভেঙে দেওয়ার পর সে এখন পাবনা থাকে।গতকাল সে পাবনা থেকে এসেছে । বিগত আওয়ামী লীগের সময় আবু সাঈদ তাদের তিন ভাইয়ের পুকুর একাই দখল করে মাছ ছেড়ে খেত। বর্তমানে ঐ পুকুর আবু সাঈদের ভাই শহিদুল ইসলাম ও আনসার আলী মাছ চাষ করে। গতকাল শুক্রবার পুকুরের মাছ ধরা ও জমির আইল কে কেন্দ্র করে আবু সাঈদ ও শহিদুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় তাদের বাড়িতে থাকা তাদের ভগ্নিপতি বিডিআর রফিকুল ইসলাম এসে থামিয়ে দেন।

শনিবার সকালে আওয়ামীলীগ নেতা সাঈদ দলবল নিয়ে তার ভগ্নিপতি রফিকুল ইসলামকে ঘর থেকে ডেকে বাহিরে নিয়ে এসে লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র আঘাত করতে থাকে। তার বোন সেলিনা খাতুন ( রফিকুল বিডিয়ারের স্ত্রী ) ঠেকাতে আসলে তাকেও আঘাত করতে থাকেন। এ ঘটনায় ৪ জন আহত হন।
আহতরা হলেন রফিকুল ইসলাম(৪৫), শহিদুল ইসলাম (৫০)সেলিনা খাতুন (৪০) নাজমা খাতুন (৪২)

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শুনেছি আহতদের বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ এসেছে এখনও কোনও মামলা হয়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট