1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোমস্তাপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকের) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮০০ রোগীর চিকিৎসা সেবা শিবগঞ্জে ৪৫ দিনেও সন্ধান মেলেনি গৃহ বধূর কোতোয়ালীতে অসামাজিক কাজে লি’প্ত থাকার অভিযোগে আটক -৭ নারী পুরুষ…! দীর্ঘদিন পর কমান্ডো ট্রেনিং করেছে দঃ হালিশহর ফুটবল একাডেমী. স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দুটি স্কেভেটার জব্দ কুন্দপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ হিন্দু মহাজোট এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান ইউপি চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন জামাল ইপিজেডে ওএমএস ট্রাক সেইলে বিক্রয় কার্যক্রম অব্যাহত চাঁপাইনবাবগঞ্জের রহানপুরে কুখ্যাত মাদক দম্পতিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শিবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মধ্যে  বিনামূল্যে হাঁসের বাচ্চা  বিতরণ।

বিশেষ প্রতিনিধি প্রতিনিধি:- সানাউল্লাহ (সুমন)
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ওয়েস্ট ১ ডিভিশনের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের শিবগঞ্জ উপজেলার  মনাকষা শাখায় ব্র্যকের উদ্যোগে ৮ জুন সোমবার বিকেল ৩ টায় ২৫ টি  অসহায় ও দারিদ্র্য   পরিবারের মাঝে ৭০০ শতটি হাঁসের বাচ্চা বিনামূলে বিতরণ করা হয়েছে।

 

এসময় এরিয়া ম্যানেজার মোঃ মোস্তফা কামাল  বলেন ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচির আওতায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুবিধাভোগীদের মাঝে হাঁসের বাচ্চা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রামীণ দরিদ্র, বিশেষ করে নারীদের, বিকল্প আয়ের সুযোগ তৈরি করে স্বাবলম্বী করে তোলা।

 

কর্মসূচিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিকল্প আয়ের উৎস হিসেবে ২৫ টি পরিবারের মাঝে মোট ৭৫০ টি হাঁসের বাচ্চা বিনা মূল্যে বিতরণ করা হয়।

 

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্দেশ্য হলো-পিছিয়ে পড়া মানুষগুলো যাতে তাদের স্বাভাবিক কাজের পাশাপাশি বিকল্প আয়ের পথ খুঁজে পায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।  এবং এই হাসের বাচ্চা বিতরণের কার্যতক্রম ধারাবাহিক ভাবে চলমান থাকবে।

 

এ সময় উপস্থিত  ছিলেন, ব্রাক শাখা ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, সহকারী এরিয়া ম্যানেজার ফাহিমা সুলতানা প্রগতি, সহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।

 

এ সময় বক্তারা বলেন, হাঁস পালন সহজ হওয়ায় গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য এটি একটি টেকসই আয়ের উৎস হিসেবে কাজ করবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করবে।

 

ব্র্যাকের এই কর্মসূচির সুবিধাভোগীরা জানান, হাঁস পালন করলে তারা অতিরিক্ত আয় করতে পারবেন এবং এতে তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট