1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের  নিউমুরিং এলাকা থেকে ১১ মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী জাম্বু…!

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যালয় ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল কাদির, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

 

আব্দুল কাদির, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার সকাল ১১ টার সময় ছাত্রীদের নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের সহযোগিতায় এবং শিকারপুর দক্ষিণপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রোগ্রাম অফিসার উত্তম জেড মণ্ডলের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান, মুখলেসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সকল শিক্ষক কর্মচারীবৃন্দ ছাত্রী ও সংবাদকর্মীসহ আরও প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনার কার্যক্রম শুরু হয়, বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে এবং বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এলাকার অভিভাবকগণকে সচেতন করতে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন যাতে সকলের মাঝে একটা সচেতনতা সৃষ্টি হয় যেন একটি শিশুও বাল্যবিয়েতে শিকার না হয়।
প্রতিযোগিতা দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। বিচারকদের রায়ে পক্ষের দল চ্যাম্পিয়ন ও বিপক্ষ দল রানার্সআপ নির্বাচিত হয় এবং বিপক্ষ দলের ইসরাত জাহান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন, বিতর্কের বিষয় ছিল “জনসচেতনতাই নয়-আইনের প্রয়োগই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে”।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট