1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

 

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর ধানমন্ডিতে বেওয়ারিশ কুকুর ও বিড়ালকে খাবার দেওয়া এবং সেবা করার জেরে হেনস্তা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন নাসরিন আক্তার নামের এক স্কুল শিক্ষিকা। এই ঘটনার সুষ্ঠু বিচার ও নিজের নিরাপত্তার দাবিতে গতকাল সোমবার (২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

ভুক্তভোগী নাসরিন আক্তার ধানমন্ডির বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) একজন শিক্ষিকা এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসরিন আক্তার জানান, তিনি দীর্ঘদিন ধরে ধানমন্ডি পশ্চিম এলাকার ক্ষুধার্ত ও অসুস্থ প্রাণীদের নিজ খরচে খাবার ও চিকিৎসা দিয়ে আসছেন। গত ১৩ ফেব্রুয়ারি রাতে স্কুল থেকে ফেরার পথে ধানমন্ডি ৭৬ নম্বর বাড়ির সামনে জাকির হোসেন সান্টু (৫৫) নামের এক ব্যক্তি তার পথরোধ করেন।
নাসরিন আক্তারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাকে তুই-তোকারি সম্বোধন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে হুমকি দিয়ে বলেন, সব কুকুর-বিড়াল বস্তাবন্দি করে তোর ঘরে নিয়ে যা। এই এলাকায় আর কোনোদিন আসবি না। আসলে তোকে গুলি করে মারবো।
ভুক্তভোগী শিক্ষিকা আরও জানান, তাকে প্রায় ৩৫ মিনিট রাস্তায় আটকে রেখে মানসিকভাবে নির্যাতন করা হয়। প্রাণীদের খাবার দেওয়া এবং তাদের ডাকে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটাকেই অপরাধ হিসেবে গণ্য করছেন অভিযুক্ত ব্যক্তি। পরবর্তীতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছে বিচার চাইলেও তারা উল্টো নাসরিনকেই ওই এলাকায় যেতে নিষেধ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এটিই প্রথম নয়, গত বছরের জুলাই মাসেও সামীউল ইসলাম তারা নামে এক ব্যক্তি একই কারণে তাকে হত্যার হুমকি দিয়েছিলেন। বারবার এমন ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে গত ২২ ফেব্রুয়ারি হাজারীবাগ থানায় ১২৩৬ নং সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে নাসরিন আক্তার বলেন, “আমি অবলা প্রাণীদের সেবা করি, এটা কি আমার অপরাধ? আমাকে যেভাবে প্রকাশ্যে অপমান ও হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমি তার সুষ্ঠু বিচার চাই।” তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট