1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

শাহজাহান চৌধুরী–কে ফুলেল শুভেচ্ছা, উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

 

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ।
দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের পাঁচবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী–কে তাঁর নিজ এলাকার নির্বাচনী কার্যালয়ে বিজয় উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎকালে সাংগঠনিক ৯ নম্বর ওয়ার্ড ও ৩ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বর্তমান সভাপতি আলহাজ্ব সিরাজুল হক, সাধারণ সম্পাদক মোঃ রফিক শাহ এবং বিএনপি নেতা এনায়েতুল্লাহ। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।

তিনি বলেন, উখিয়া–টেকনাফের মানুষের ভালোবাসা ও আস্থাই তাঁর রাজনীতির মূল শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুভেচ্ছা বিনিময়ের এই মুহূর্তটি ক্যামেরায় বন্দি করা হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে উখিয়া–টেকনাফের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট