
ক্রীড়া প্রতিবেদক :৭ সেপ্টেম্বর ,চট্টগ্রাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় দিনে ৪ টি ম্যাচ সম্পন্ন হয়েছে।
সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে খেলায় জয়ের ধারা অব্যাহত রেখে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়, মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়, পাঠানটুলী সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়।

সোমবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ৩য় দিনের ১ম ম্যাচে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় ৩ – ০ গোলে (গোলদাতা : মোঃ শফিকুল ইসলাম, মোঃ নাবিদ হোসেন, মোঃ আবির) হোসেন আহম্মদ চৌধুরী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ হালিশহর বেগমজান স্কুলের মোঃ নাবিদ হোসেন এর হাতে পুরস্কার তুলে দেন মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

সকালে অনুষ্টিত দিনের ২য় খেলায় মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ৩ – ২ গোলে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে মেঃ সাকিব ২টি ও সাদিয়ুল আমিন ১টি এবং বিজিত দলের আরাফাত হোসেন ও রবিউল হাসান ১টি করে গোল করে। খেলা শেষে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী স্কুলের মোঃ সাকিব এর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রিপোর্টার আবু মোশাররফ রাসেল।
দুপুরে অনুষ্ঠিত ৩য় ম্যাচে পাঠানটুলী সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৫ – ৪ গোলে দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ম্যাচের নির্ধারিত সময় ০ – ০ গোলে ড্র থাকায় ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ পাঠানটুলী স্কুলের গোলরক্ষক ইভান এর হাতে পুরস্কার তুলে দেন দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আজম।
বিকালেঅনুষ্ঠিত দিনের ৪র্থ ও শেষ ম্যাচে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ১ – ০ গোলে (গোলদাতা : জোবাইর হায়দার) রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ম্যাচে চলাকালে মাঠে অখেলোয়াড় সুলভ আচরনের জন্য রেলওয়ে হাসপাতাল কলোনী স্কুলের ২ জন ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ১ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। 
খেলার ম্যান অব দ্যা ম্যাচ পতেঙ্গা স্কুলের জোবয়ের হায়দারের হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ সেহাব উদ্দিন আলম।