1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

র‌্যাব-৭ এর অভিযানে কাতার প্রবাসী কে অপহরণের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার: আটক ৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন:৭ জুন( চট্টগ্রাম)

কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী মোঃ মনিরুল হক ৭ জুন , রোববার সকাল আনুমানিক ১১ টায় নিজ বাসা মধ্যম মোহরা-চান্দাগাঁও হতে বের হয়ে নিখোঁজ হয়ে যায়।

অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে ভিকটিমের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে এবং ভিকটিমকে উদ্ধারের জন্য র‌্যাব -৭ বরাবর একটি আবেদন করেন।

ভিকটিমের পরিবারের কাছে মোবাইল ফোনে একটি অজ্ঞাতনামা নাম্বার থেকে কল করে জানায় যে, ভিকটিম মনিরুল তাদের হেফাজতে এবং তাকে ফেরত চাইলে ৩ লক্ষ টাকা মুক্তিপন দিতে হবে….!

সেই সূত্র ধরেই র‌্যাব-৭ এর একটি দল ৭ জুন রোববার আনুমানিক বিকাল ৬:০৫ মিনিটে নগরীর বন্দর থানাধীন রেলওয়ের সিএইচডি গোডাউনের সামনে ডেবার পাড়স্থ জঙ্গলের ভেতরে অভিযান করে ভিকটিম কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী মোঃ মনিরুল হক’কে উদ্ধার করে ।

অভিযানে অপহরণকারী অভিযুক্ত ১। মোঃ রোহান(২০), পিতা-খাজা মিয়া, সাং-মইন্ন্যাপাড়া, ২। মোঃ সায়েম (২৩) পিতা-মোঃ ইসমাইল, সাং-মইন্ন্যাপাড়া, ৩। মোঃ সাদ্দাম হোসেন (২৮), পিতা- দেলোয়ার হোসেন, সাং- সন্দুরী পাড়া, ৪। মোঃ জিয়াউর রহমান, পিতা-জামাল হোসেন, সাং- মইন্ন্যাপাড়া সর্ব থানা- হালিশহর, জেলা-চট্টগ্রাম। এই ৪ জন কে আটক করে প্রাথমিক ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ বন্দর থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব-৭ পতেঙ্গা সদর দপ্তর সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট