1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

জাহিদুল ইসলাম, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।
বুধবার(৪ ফেব্রুয়ারি) গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন থেকে শুরু করে তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন, কালীগঞ্জ বাজার, তানোর হাসপাতাল মোড় ও কৃষ্ণপুর হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এবি পার্টির নির্বাচনী বার্তা পৌঁছে দেন।

গণসংযোগকালে তিনি বলেন, নির্বাচিত হলে তিনি শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকীকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণ, রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প-কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব হ্রাস, আইনের শাসন প্রতিষ্ঠা,, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন, তরুণদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, এবং আলেম-উলামা ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি—এই বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
এসময় তিনি তাঁর নির্বাচনী প্রতীক ঈগল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঈগল প্রতীক সাহস, দৃঢ়তা, স্বাধীনতার চেতনা ও আত্মনবায়নের প্রতীক। ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
গণসংযোগে তানোর-গোদাগাড়ী এলাকায় স্লোগানে মুখরিত হয়ে ওঠে—“আসুন বদলে যাই, বদলে দেই”, “এবি পার্টির অঙ্গীকার—রাষ্ট্র হবে জনতার”,“দুর্নীতির দিন শেষ—গড়বো নতুন বাংলাদেশ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট