1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

রাজশাহী বাগমারা হতে ২৬২ বোতল অবৈধ ও প্রাণঘাতী মাদকদ্রব্য অ্যালকোহল সহ মাদক ব্যবসায়ী শামসুদ্দিন’কে গ্রেফতার করেছে র‍্যাব-৫

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি রাজশাহী
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি রাজশাহী ঃ

 

 

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় ইং ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত্রী-২১.৪৫ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল বড়পুকুরিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ শামসুদ্দিন (৪৫), পিতা-মোঃ নাসির আলী, সাং- বইকুড়ি মন্ডলপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত অ্যালকোহল-২৬২ বোতল (২৬.২ লিঃ), মোবাইল-০১টি, নগদ-১২০০/-টাকা উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫. সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল বড়পুকুরিয়া নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী নিয়মিত ভাবে হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, র‍্যাবের একটি গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করে। অত:পর উক্ত তারিখ অভিযান পরিচালনা করে মাদকের ০১ জেন আসামিকে আটক করে এবং ২৬২ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করে।
এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে। ধৃত আসামী দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ বিক্রয়ের আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের মাঝে এই মাদক বিক্রয় করে আসছিল। উক্ত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট