1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের অপরাধে গ্রেফতার ১ সিসিপিএ ৫১ তম রেপিড রেটিং দাবায় ঋষিন তালুকদার অপরািজত চ্যাম্পিয়ন তথ্যই শক্তি-জানবো, জানাবো: পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত : তথ্যই শক্তি-জানবো, জানাবো সিসিপিএ ৫১ তম রেপিড রেটিং দাবায় ঋষিন তালুকদার অপরািজত চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র জোড়া অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বিশ্বকাপ ফুটবলের আবেগে প্রাণবন্ত ক্যাম্পাস: খেলাকে শিক্ষার মাধ্যম করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে চট্টগ্রাম মডেল স্কুল বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে হিমাগার সংরক্ষণের ভাড়া পুনর্নির্ধারণে কমিটি আইটি ব্রিজের স্কুল কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ সুইট।

বিশেষ প্রতিনিধি:- রাজশাহী থেকে, আবিদ হাসান
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

 

উপসচিব গোলাম রব্বানীর স্বাক্ষর করা এই প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবুল কালাম আজাদকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

 

আরডিএর নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি। এর আগে তিনি মহানগর ছাত্রদলের সভাপতিও ছিলেন। তিনি বর্তমানে মহানগর বিএনপির সহসভাপতি পদে রয়েছেন তিনি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট