1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

রাজশাহীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের  অধিকারহরণের অপকৌশলের প্রতিবাদে মানববন্ধন 

মো:জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি রাজশাহী
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারহরণের অপকৌশলের প্রতিবাদে

মানববন্ধন

মো:জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি

রাজশাহীতে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী এবং সমমানের পদে বিএসসি  ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষনের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ফেব্রুয়ারি)বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রাজশাহী জেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী এবং সমমানের পদে প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ কিংবা কোটা সংরক্ষণের কোন অপকৌশল মেনে নিবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দ। তারা বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ ও ১০ম গ্রেড পদমর্যাদা দেয়া হয়েছে। এটি একটি মিমাংসিত ইস্যু। জাতির প্রয়োজনে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারিভাবে ১৯৭৮ সালে এই পদ সৃজন করা হয়েছে। এখানে কর্মধরন অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশের দাবি অবান্তর। রাষ্ট্রীয় ব্যাপক অর্থে গবেষণা ও উদ্ভাবনের জন্য বিএসসি ইঞ্জিনিয়ার তৈরি করা হয় উল্লেখ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ বলেন, প্রকৌশল পেশায় নিম্নপদে প্রবেশের দাবি পক্ষান্তরে জাতীয় মেধার অপচয়। নেতৃবৃন্দ জাতীয় মেধার অপচয় রোধে প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের পেশা পরিবর্তনের সুযোগ বন্ধ করার দাবি জানান।

মানববন্ধনে বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, সরকার যখন গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ডিগ্রি প্রকৌশলী ও বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য সংখ্যাগরিষ্ঠ ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। কারিগরি আমলারা পরিকল্পিতভাবে মেট্রোরেল ও ওজোপাডিকো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ প্রক্রিয়া রীটের মাধ্যমে আইনি জটিলতা সৃষ্টি করে বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন সংস্থা মাথাভারী অর্গানোগ্রাম প্রণয়নের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ সংখ্যা সংকুচিত করছে এবং উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে শিক্ষাগত যোগ্যতায় প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের সুযোগ দিয়ে সরকারি প্রজ্ঞাপনের লংঘন করছে।

মানব বন্ধনে বক্তব্য দেন-রাজশাহী জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদএর সদস্য সচিব মাসফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন,  ছাত্র নেতা জাকির হোসেন ও ছাত্র নেত্রী জ্যোতি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট