1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাই ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত: গ্রামের বাড়িতে শোকের মাতম…!

বিশেষ প্রতিনিধি:১৫মে: চট্টগ্রাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদ:১৫ মে

মধ্যে  প্রাচ্যের দেশ ওমানে চার  প্রবাসী ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে চার সন্তানের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। তবে অসুস্থ বৃদ্ধা মাকে এখনও জানানো হয়নি তার চার ছেলের মৃত্যুর সংবাদ।

নিহতরা হলেন— মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া এলাকার মরহুম আবদুল মজিদের ছেলে।

পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। আরেক ভাই মো. এনাম দেশে রয়েছেন। কয়েক বছর আগে তাদের বাবা মারা যান। পরিবারে রয়েছেন বৃদ্ধা ও অসুস্থ মা।

স্থানীয় বাসিন্দা নুরুল আমিন জানান, চার ছেলের মৃত্যুর খবর এখনও তাদের মাকে জানানো হয়নি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। একসঙ্গে চার সন্তানের মৃত্যুর সংবাদ তিনি সহ্য করতে পারবেন না বলেই বিষয়টি আপাতত গোপন রাখা হয়েছে।

স্বজনদের ভাষ্য, মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় বিকেলে ওমানের আল মিলিদ্দা আল মোছানা, স্টেট অব আল বাতিনাহ এলাকায় একটি পার্কিংয়ে প্রাইভেটকারের ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহতদের ছোট ভাই মো. এনাম জানান, বড় দুই ভাই সিরাজ ও শহিদের শুক্রবার (১৫ মে) দেশে ফেরার কথা ছিল। দেশে এসে তারা বিয়ে করবেন— এ কারণে পরিবারের পক্ষ থেকে কনে দেখাও চলছিল। তিনি বলেন, “চার ভাই একসঙ্গে মার্কেটে কেনাকাটা করতে বের হয়। পথে একটি রেস্টুরেন্টে খাবার খেয়েছিল বলে শুনেছি। খাবারে বিষক্রিয়া নাকি গাড়ির এসি বিস্ফোরণ— কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।”

তিনি আরও বলেন, বিষয়টি ওমানের পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছেন তারা।

লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন সুমন বলেন, সিরাজ ও শহিদের দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তাদের বিয়ের আয়োজন নিয়েও ব্যস্ত ছিল পরিবার। হঠাৎ এমন ঘটনায় পুরো এলাকা স্তব্ধ হয়ে গেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বড় ভাই মো. রাশেদ বিবাহিত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আরেক ভাই শাহেদ সম্প্রতি বিয়ে করে প্রবাসে যান। সিরাজ ও শহিদ নতুন জীবনের স্বপ্ন নিয়ে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু সেই স্বপ্ন এখন পরিবারে শুধুই শোক আর কান্না হয়ে ফিরে এসেছে।নিউজ সূত্র অনলাইন ডেস্ক থেকে নেওয়া … ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট