1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ

আলমগীর মানিক,রাঙামাটি
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়শা বেগম (৪৮) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করে নগদ প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

নিহত আয়শা বেগম ওই এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় আয়শা বেগম বাড়িতে একা ছিলেন। তার স্বামী ও সন্তানরা পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন।

এ সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে।

ধারণা করা হচ্ছে, লুটপাটের উদ্দেশ্যে ঘরে ঢোকার পর আয়েশা বেগম তাদের চিনে ফেলায় তাকে শক্ত কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই জানান, সন্ধ্যার দিকে চিৎকার শুনে তারা দ্রুত বাড়িতে গিয়ে আয়শা বেগমকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। একই সঙ্গে ঘরের আলমারির ড্রয়ার ভাঙা অবস্থায় পাওয়া যায়। স্বজনদের দাবি, ঘরে থাকা প্রায় সাড়ে ৩ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনার পরপরই বিষয়টি বরকল থানাকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দেয় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আলমগীর মানিক,রাঙামাটি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট