1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

রাউজানে পশ্চিম গুজরায় ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

 

ভগবান শ্রীকৃষ্ণের শুভ দোলযাত্রা উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরার শীলপাড়ায় স্বর্গীয় কালু শীলের বাড়িতে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, দোল পূজা ও নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ও ৩ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার ও মঙ্গলবার) দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ মহোৎসব সম্পন্ন হয়। অনুষ্ঠানের সূচিতে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, দোল পূজা, হলি উৎসব, দোল পরিক্রমা, মঙ্গল শোভাযাত্রা, গঙ্গা আহ্বান, শ্রীকৃষ্ণ লীলাকীর্তন, শুভ অধিবাস কীর্তন ও পাল্টা কীর্তন, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি।
মহোৎসবের প্রথম দিন সকালে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়। পরে গীতাপাঠ, মহানাম সংকীর্তন ও ভক্তিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়।
দ্বিতীয় দিন শ্রীকৃষ্ণের দোল পূজা, ঠাকুরের রাজভোগ নিবেদন, দোল পরিক্রমা এবং পাল্টা কীর্তন পরিবেশনার মাধ্যমে উৎসবের মূল পর্ব সম্পন্ন হয়। রাতে মহাপ্রসাদ বিতরণ ও ভক্তদের অংশগ্রহণে কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উক্ত মহতী অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দ সমবেত হন। আয়োজক কমিটির পক্ষ থেকে উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট