রাজশাহী ১২ জুন ২০২৬।
রাজশাহীর মোহনপুরে উৎসবমুখর পরিবেশে ‘শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা দল ব্রাজিল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে ধুরইল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
ধুরইল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার বিকেল ৫টায় উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয় মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় আর্জেন্টিনা দল ১-০ গোলে ব্রাজিল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা একজন শিক্ষার্থীকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, সহনশীলতা এবং দলগতভাবে কাজ করার শিক্ষা দেয়। দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার শিক্ষা ও ক্রীড়া খাতের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।”
তিনি বলেন, “মাদক সমাজ ও জাতির জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে এবং মাদককে ‘না’ বলতে হবে। পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষকে মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, বিএনপি ৩১ দফার মধ্যে খেলাকে বাধ্যতামূলখ করেছেন। এটাকে বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার সরকার একটি বাস্তবসম্মত ও ঐতিহাসিক বাজেট পেশ করেছেন। এখনো তা পাশ হয়নি। সংযোগ ও বিয়োজনের মধ্যে দিয়ে এই বাজেট পাশ হবে। অতিতে বিএনপির আমলে অনেক বাজেট হয়েছে, কিন্তু এমন জনবান্ধব বাজেট অতিতে কখনো হয়নি উল্লেখ করে দেশ গঠনের সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
ধুরইল ইউনিয় বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে এ সময় ছিলেন উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুকলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার কাজী, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিকদলের সদস্য সচিব সাবেক মেম্বর আব্দুল করিম মণ্ডল, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, মহিলা দলের সদস্য সচিব ববিতা মেম্বর, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাফুজ আলম শিমুল, মহব্বতপুর-খানপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ রেজাউল করিম, মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, ধুরইল উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি, যুবনেতা তুহিনুল ইসলাম চঞ্চল, যুবনেতা সাদিকুল ইসলাম, একরামুল হক রিপন, ধুরইল ইউপি ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন, কৃষকদল আহবায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।