1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

মিথ্যা ধর্ম অবমাননা অভিযোগে নিহত দীপু চন্দ্র দাসের স্মরণে রাউজানে প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম)

 

 

মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত দীপু চন্দ্র দাসের স্মরণে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রদীপ প্রজ্বলন ও বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৫ টায় রাউজান সর্বজনীন রাস বিহারী ধাম প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শুরুতে শহীদ দীপু চন্দ্র দাসের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, মিথ্যা মামলার অভিযোগে একজন নিরপরাধ মানুষকে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তাদের অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে মানবাধিকার ও আইনের শাসন মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য প্রশাসনের কঠোর ও কার্যকর ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাঁদের পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।
উল্লেখ্য, দীপু চন্দ্র দাস বাতড্যাল ইউনিয়নের একজন সাধারণ মানুষ ছিলেন। ময়মনসিংহে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে মব সন্ত্রাসের শিকার হয়ে তাঁর মৃত্যুর ঘটনা দেশজুড়ে মানবাধিকার সচেতন মহলে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট