1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

হোসেন বাবলা:২৩ জুন (চট্টগ্রাম)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উদ্যোগে “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় ও চ্যালেঞ্জ” শীর্ষক এক সেমিনার গত ২১ জুন সকালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার  হাসান মোঃ শওকত আলী , বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এবং  প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন প্রফেসর মোহাম্মদ আলমগীর, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  মোঃ মানজুরুল ইসলাম, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়।

তিনি তাঁর প্রবন্ধে মাদকাসক্তির বর্তমান পরিস্থিতি, এর সামাজিক ও পারিবারিক প্রভাব, তরুণ সমাজের করণীয় এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ  আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মাদক নিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক প্রতিরোধ। পরিবারই সামাজিক প্রতিরোধের প্রথম ও প্রধান সূতিকাগার। পরিবার থেকে সন্তানদের মধ্যে নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পারলে মাদকাসক্তি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

সেমিনারে বক্তারা মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সরকারি সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট