1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

ভাষা সৈনিক মনোয়ারা রহমান’কে স্মরণ

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি

 

রাজশাহীতে নারীমুক্তির প্রকৃত পথিকৃৎ মানবতাবাদী সমাজসেবী আজীবন আত্মত্যাগী ভাষাসৈনিক মনোয়ারা রহমান’র ১৭ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৮ এপ্রিল) বিকাল ৪টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান’র সভাপতিত্বে এবং জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য আহমেদ শফি উদ্দিন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাহউদ্দিন মিন্টু, দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক আজিবার রহমান, বিশিষ্ট পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, সিনিয়র সাংবাদিক সরকার শরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মঞ্জুয়ারা খাতুন,
উদীচী রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, কবি বাসেত হোসেন প্রামানিক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, মানবাধিকার কর্মী আয়ুব আলী তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন মটর৷ শ্রমিক নেতা আব্দুল হাকিম রাজা, সাংবাদিক শাহরিয়ার অন্তু, রাতুল সরকার, মোজাম্মেল বাবু, রুবেল সরকার, লিয়াকত হোসেন, শফিকুল আলম ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভাষা সৈনিক মনোয়ারা রহমান ছিলেন নারী মুক্তির প্রকৃত পথিকৃৎ। তিনি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বক্স’র সুযোগ্য সন্তান এবং জননেতা আতাউর রহমান’ স্ত্রী। ভাষা সৈনিক মনোয়ারা রহমান মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে রাজশাহীর আপামর নারী-পুরুষদের উৎসাহিত করেছেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পর তিনি স্বাধীন বাংলাদেশের পিছিয়ে পড়া নারীদের শিক্ষা-সংস্কৃতিতে এগিয়ে নিতে এবং আত্ম-কর্মসংস্থান তৈরীতে বিশেষ অবদান রাখেন। তিনি আমৃত্যু রাজশাহীর মানুষের জন্য এক “আলোকবর্তিতা” হিসেবে কাজ করে গেছেন৷ রাজশাহীর সচেতন মানুষ আজও তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট