1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের হাতে বিএনপিতে যোগদান করলেন শ্রমিক লীগ নেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের হাতে বিএনপিতে যোগদান করলেন শ্রমিক লীগ নেতা

 

বাগেরহাট প্রতিনিধি: মুন্না শেখ বাগেরহাট প্রতিনিধি

জাতীয় শ্রমিক লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন রমজান শেখ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বাগেরহাটে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

জানা যায়, রমজান শেখ পূর্বে জাতীয় শ্রমিক লীগ ৪নং শিবপুর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গত ২০ মে ২০২২ তারিখে উপজেলা সভাপতি, জাতীয় শ্রমিক লীগ চিতলমারী, বাগেরহাট বরাবর একটি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন অসুস্থতায় ভোগার কারণে সাংগঠনিক কর্মকাণ্ডে যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারায় সংগঠনের স্বার্থে তিনি সকল পদ ও রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান।পদত্যাগপত্রে আরও উল্লেখ করা হয়, তার অনুপস্থিতির কারণে সংগঠনের কার্যক্রমে ব্যাঘাত ঘটছিল, যা বিবেচনায় নিয়ে তিনি সম্মানজনকভাবে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।বিএনপিতে যোগদানকালে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, “দেশ ও জনগণের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষে কাজ করতে চান, বিএনপি তাদের জন্য উন্মুক্ত। নতুন যারা দলে আসছেন, তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করবেন।”এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট