1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শনে শিক্ষা মন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী : ১ মাস পিছিয়ে প্রাইম মিনিস্টার ফুটবল ৩য় প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ২-০ গোলে জিতেছে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা: শিক্ষার্থীদের সড়ক আইন জানা জরুরী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ও মাহামুদুন্নবী চৌধুরী উঃ বিদ্যালয়ের প্রীতি ম্যাচ আজ হোমিও প্রভা অফিসিয়াল ডেক্সের সম্পাদকের সাথে সৌজন্যে সাক্ষাৎ- রসালো আড্ডায় একদিন… ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে

বিশ্বকাপ ফুটবলের আবেগে প্রাণবন্ত ক্যাম্পাস: খেলাকে শিক্ষার মাধ্যম করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে চট্টগ্রাম মডেল স্কুল

বিশেষ প্রতিনিধি: এম নজরুল ইসলাম খান
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

খেলায় খেলায় শিক্ষা, আনন্দে আনন্দে বিকশিত হোক প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা”-বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন সারা বিশ্ব মুখর, তখন সেই আনন্দ, উদ্দীপনা ও ইতিবাচক শক্তিকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করেছে চট্টগ্রাম মডেল স্কুল। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের লক্ষ্যে বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬’-এর বিভিন্ন কর্মসূচি।

“খেলায় খেলায় শিক্ষা, আনন্দে আনন্দে বিকশিত হোক প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৪ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ফুটবল শটের মাধ্যমে গোল করার প্রতিযোগিতার প্র্যাকটিস সেশন। বিশ্বকাপ ফুটবলের আবহে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।
প্র্যাকটিস সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের সঙ্গে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের ক্রীড়া কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ, দলগত চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জানা গেছে, ফুটবল শটের মাধ্যমে গোল করার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ২১ জুন ২০২৬ (রবিবার) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।
আজকের প্র্যাকটিস সেশন পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইলিয়াছ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সুপন দেবনাথ ও মেহেদী হাসান ছোটন।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম। এছাড়াও উপস্থিত থেকে সহযোগিতা করেন রুমানা পারভীন আক্তার, কণিকা, লাকি দাস, চৈতি, জান্নাত ঊর্মি, মোমেনা আক্তার, সানজিদা আক্তার ও মিম আক্তারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সমন্বয়ের মাধ্যমে দক্ষ, মানবিক, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট