1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের আমলে অনিয়মের অভিযোগ, সরকার পতনের পরও বহাল ইমতিয়াজ হোসেন কাজল—তদন্ত কোথায়? চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

বিনোদপুরে অঙ্গাত কুকুরের আতঙ্ক, ভয়ে স্কুলের শিক্ষার্থী ও বাজারের লোকজন

মো: তরিকুল ইসলাম মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি,
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

 

মো: তরিকুল ইসলাম
মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি,

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর বি.কে. মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকায় একটি অঙ্গাত কুকুরের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাজারের ব্যবসায়ী ও কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কুকুরটি বাজার ও স্কুলের আশপাশে ঘোরাফেরা করছে। ইতোমধ্যে কয়েকজনকে কামড়ানোর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এতে করে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোমেন বলেন,
“কুকুরটা হঠাৎ করেই মানুষকে তেড়ে আসে। কয়েকজনকে কামড়ানোর ঘটনাও শুনেছি। স্কুলের ছোট ছোট বাচ্চারা খুব ভয়ে থাকে।”
ভুক্তভোগী স্কুল মার্কেটের দোকানদার আরব আলী বলেন,
“প্রতিদিন বাজারে অনেক লোকজনের যাতায়াত থাকে। কুকুরটার কারণে সবাই আতঙ্কে থাকে। দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার, না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।”
এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট