1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

বাঘায় বাঁশঝাড় থেকে উদ্ধার এক বৃদ্ধের কঙ্কাল

পলি রানী রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

পলি রানী রাজশাহী প্রতিনিধি

 

রাজশাহীর বাঘা উপজেলার সদরের টেলিফোন এক্সচেঞ্জ ভবনের পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের গর্ত থেকে নিখোঁজ এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টা নাগাদ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে।
উদ্ধারকৃত কঙ্কালটি বাঘা পৌরসভার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মৃত জব্বার আলী সরকারের ছেলে পাঞ্জাতন সরকারের (৮০)। তাঁর পরিবারের সদস্যরা কঙ্কালটি শনাক্ত করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানায় , ঐ এলাকার বাসিন্দা বজলুর রহমান তাঁর হারিয়ে যাওয়া জুতা খুঁজতে খুঁজতে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি বাঁশঝাড়ে যান। এ সময় সেখানে তীব্র পচা গন্ধ পেয়ে একটি গর্তের ভেতরে কঙ্কাল দেখতে পান। পরে আশপাশের লোকজনকে খবরটি জানালে তাঁরা ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত করেন এবং পুলিশকে জানান।
পাঞ্জাতন সরকারের পরিবারের সদস্যরা জানায় গত ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে ছেলে হাফিজুল ইসলাম বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিখোঁজের প্রায় ১ মাস ১৮ দিন পর বাঁশঝাড়ে পাওয়া কঙ্কালের পাশে থাকা লাঠি, লুঙ্গি ও সোয়েটার দেখে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন।
নিহতের ছেলে হাফিজুল ইসলাম বলেন, “আমার বাবা লাঠির ওপর ভর করে চলাফেরা করতেন। ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ কঙ্কালের পাশে বাবার লাঠি ও কাপড় দেখে আমরা নিশ্চিত হয়েছি এটিই বাবার কঙ্কাল।”
নিহতের ভাই আব্দুল সামাদ সরকার বলেন, “কঙ্কালের পাশে থাকা লাঠি ও কাপড় দেখে আমরা ভাইকে শনাক্ত করেছি। তবে তাঁর পরিহিত পাঞ্জাবি না পাওয়ায় ধারণা করছি, অন্য কোনো স্থান থেকে কঙ্কালটি এখানে এনে রাখা হয়েছে হয়তো বলে ধারণা করেন তিনি।”
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আগে থেকেই থানায় একটি জিডি ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট