1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

‎বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

‎বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনি প্রচারণায় বাঁধা দেওয়া হচ্ছ। তার একাধিক নির্বাচনি কার্যালয়ে তালা দেওয়া হয়েছে ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

‎বুধবার (৪ ফেরুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম এসব অভিযোগ করেন।

‎বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শিল্পপতি এমএএইচ সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে বাগেরহাট-১, ২ ও ৩ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

‎এমএএইচ সেলিম সংবাদ সম্মেলনে কারো নাম উল্লেখ না করে বলেন, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে তার নির্বাচনি প্রচার প্রচারণায় একজন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কিছু সন্ত্রাসী সমর্থক বাঁধা দিচ্ছে। মঙ্গলবার রাতে যাত্রাপুরে তার নির্বাচনি অফিসে তালা লাগিয়ে দিয়েছে। এর আগে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকায় তার নির্বাচনি অফিসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা এবং কয়েকটি প্রচার মাইক ভাংচুর করেছ।

‎এসব নিয়ে পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাননি জানিয়েছে এমএএইচ সেলিম বলেন, এ অবস্থা চলতে থাকলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। তিনি প্রধান নির্বাচন কমিশনের কাছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

‎তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে কর ফাঁকির গুজব ছড়ানো হচ্ছে। কর ফাঁকি দিলে তো আমার নমিনেশন বাতিল হতো। আমাকে হেয় করার জন্য কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুজব ছড়াচ্ছে। এর আগে বাগেরহাট শরের বাসাবাটি এলাকায় এমএএইচ সেলিমের একটি নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল। এ ঘটনায় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের প্রতি এসব ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

‎জেলা রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, অভিযোগ পাওয়ার পরে  ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‎সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন, স্বতন্ত্র প্রার্থীর অন্যতম নির্বাচন সমন্বয়কারী মাহবুবুর রহমান টুটুল, সামিট হাসান, হেলাল নুরীসহ তার বেশ কয়েকজন কর্মী-সমর্থক।‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট