1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

বন্দর -ইপিজেড পতেঙ্গায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন….

হোসেন বাবলা: চট্টগ্রাম মহানগর প্রতিনিধি 
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

হোসেন বাবলা: চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

 

নগরীর বন্দর-ইপিজেড পতেঙ্গায়
২১ শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস‌ ও শহীদ দিবস উদযাপন করেছে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক-সাংস্কৃতিক ক্রীড়া, শিক্ষা প্রতিষ্ঠান ও সেবা মূলক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৩৮,৩৯,৪০ ও ৪১ নং ওয়ার্ড এলাকায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে।
দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ইপিজেড-৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ইপিজেড থানা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে জাবেদ আনসারী, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, মিজানুর রহমান পারুল, মোঃ আলমগীর , মোঃ শরীফ সহ যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ,শ্রমিক দল তাঁতীদল ,কৃষক দল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন.
পতেঙ্গা থানাধীন ৪০ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ২১ ফেব্রুয়ারি রাতে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বিএনপি নেতা মোঃ সাহাবুদ্দিন, আবু জাফর আহমদ মোঃ হারুন কোম্পানি, মোঃ ইলিয়াছ, গিয়াস উদ্দিন , লোকমান হোসেন, মনজুর কাদের, ফজলুল হক সহ- সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৪০ নং ওয়ার্ডের স্টিল মিলস বাজার এলাকায় কে- ইপিজেড শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুবদলের নেতাকর্মীরা।
সেখানে যুবদল নেতা মোঃ খোরশেদ আলম, মুশফিকুর রহমান নয়ন, মোঃ পারভেজ হোসেন এবং ছাত্রদলের নেতাকর্মীরা স্বক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
এছাড়া পতেঙ্গা নাগরিক অধিকার বাস্তবায়ন ফোরাম, পতেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের নেতৃবৃন্দের মধ্যে আব্দুল হাই,আলী নূর, মোঃ মোরশেদুল আলম রফিক, শিক্ষক মনোজ কুমার দাস প্রমুখ।
বন্দর ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন,মধ্যম হালিশহর কলতান সংঘের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বীর সৈনিকদের স্মরণ করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
এছাড়া দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরুল আনোয়ারের নেতৃত্বে ২১ শে ফেব্রুয়ারি উদযাপনে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। সকালে ফুলেল শ্রদ্ধায় সিক্ত করে শহীদ মিনারের বেদী।
এরপর শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চেয়ারম্যান, প্রবীণ সাংবাদিক মোঃ খলিলুর রহমান, আলোর পথে যুব সাহিত্য ফোরাম, দঃ হালিশহর ফুটবল একাডেমি, পৃথকিতি সাহিত্য সংস্কৃতি সংগঠন, সিএমপি ইপিজেড থানা পুলিশ দল,প্রাচিকস, পেশাজীবী পরিষদ, সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উদ্যোগে ও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নানা কর্মসূচিতে পালন করেছে।
সবাই এই কর্মসূচি পালনে একটি বার্তা প্রকাশ করে, ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে জাতির সঠিক ইতিহাস প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিশেষ অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট