1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছেট্রেইলার ও কন্টেইনার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:১৯ জুলাই,চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের (সিসিটি) ৩ নম্বর বার্থে একটি বাণিজ্যিক জাহাজ থেকে আমদানি করা কাঠবোঝাই কন্টেইনার খালাসের সময় গ্যান্ট্রি ক্রেনের ওয়্যার (ক্যাবল) ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে।

এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও একটি ট্রেলার ট্রাক দুই ভাগ হয়ে যায় এবং কাঠবোঝাই কন্টেইনারটি দুমড়ে-মুচড়ে ছিন্ন-ভিন্ন হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

গতকাল শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, জেটিতে নোঙর করা বাণিজ্যিক জাহাজ ‘চেং হাই’ থেকে কিউ গ্যান্ট্রি ক্রেন-৪ (কিউজিসি-৪) দিয়ে কাঠবোঝাই কন্টেইনার নামানোর সময় সেটি একপাশে ভারসাম্য হারিয়ে ফেলে। একপর্যায়ে ক্রেনের ওয়্যার ছিঁড়ে কন্টেইনারটি নিচে থাকা একটি ট্রেলার ট্রাকের ওপর আছড়ে পড়ে। এতে ট্রেলারের পেছনের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে দুই টুকরা হয়ে যায় এবং কন্টেইনারটিও দুমড়ে-মুচড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা প্রোটোকল কার্যকর করে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ক্ষতিগ্রস্ত কন্টেইনার অপসারণ, ট্রেলার সরিয়ে নেওয়া এবং যন্ত্রপাতি উদ্ধারের কাজ রাতেই শুরু হয়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটির ৩ নম্বর বার্থের দুর্ঘটনাকবলিত অংশ ছাড়া বন্দরের অন্য সব বার্থে কনটেইনার হ্যান্ডলিং ও সার্বিক অপারেশন স্বাভাবিক রয়েছে। ফলে বন্দরের সামগ্রিক কার্যক্রমে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি যান্ত্রিক ত্রুটি, পরিচালনাগত বিষয়সহ সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখে প্রতিবেদন দেবে। একই সঙ্গে রোববার সকাল থেকে ক্ষতিগ্রস্ত কিউ গ্যান্ট্রি ক্রেন-৪-এর মেরামত কাজ শুরু হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি দ্রুত সচল করে সংশ্লিষ্ট বার্থে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট