1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

বন্দরের ডক শ্রমিক আবাসিক কলোনি জামে মসজিদের ইমাম বিরুদ্ধে অপপ্রচার-কুৎসা রটনার প্রতিবাদে মুসল্লি পরিষদের বিশাল মানববন্ধন

বিশেষ প্রতিবেদক:০১ জুলাই, চট্টগ্রাম
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিবেদক:০১ জুলাই

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন বন্দর ডক শ্রমিক আবাসিক কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসানকে বহাল রাখা, তাঁর বিরুদ্ধে কথিত অপপ্রচার – মিথ্যাচার ও কুৎসা রটনার প্রতিবাদ মসজিদের মুয়াজ্জিন শহিদুল্লাহর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন।

আজ বুধবার (১ জুলাই) বিকেলে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী – পঞ্চায়েত মুসল্লি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত প্রতিবাদী বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান,মেহেদী হাসান হৃদয়, নিয়মিত মুসল্লি মোঃ টিপু সুলতান,মোঃ রিপন,প্রবীণ মুসুল্লি নসূ মিয়া,আব্দুল রহমান জামি, সমাজসেবক ও শিক্ষাবিদ সংগঠক শহিদুল ইসলাম, শিক্ষা সংগঠক অলি উল্লাহ সহ পঞ্চায়েত মুসল্লি পরিযদের অনেকেই উপস্থিত ছিলেন।

মানববন্ধনে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, কিছু কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের সম্মানহানি এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। গত ২৬ জুন জুমার নামাজের আগে বন্দর কর্তৃপক্ষের গঠিত চার সদস্যের একটি তদন্ত কমিটি সদস্য বি‌শিষ্ট একটা ক‌মি‌টি ইমাম সা‌হে‌বের বিষ‌য়ে জুমার নামাযে উপ‌স্থিত মুসল্লিদের মতামত গ্রহণ করে। যে ক‌মি‌টি‌তে বন্দর কর্তৃপ‌ক্ষের উপ স‌চিব (জনসং‌যোগ) না‌হিদ মোস্তফা এবং সি‌নিয়র পা‌র্সো‌নেল অ‌ফিসার হা‌বিব রসুল সা‌হেব নেতৃত্ব দেন। উপস্থিত মুসল্লিরা আমার প্রতি তাদের সর্বাত্মক সমর্থন প্রকাশ করেন এবং তদন্ত কমিটি বিষয়টি ভিডিও ধারণ করে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়।

এর পরদিন শ‌নিবার মুয়া‌জ্জিন শ‌হিদুল্লাহ কিছু ছিন্নমূল ও ভাসমান লোক ভাড়া ক‌রে এবং ভূমিদস্যু জালাল গংরা আমাদের পরিবারের প্রতি আক্রোশ বশত মিথ্যা ও ভিত্তিহীন অ‌ভি‌যো‌গে মানববন্ধন করে সম্মান হানি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। এই ভুমি দস্যুদের গং জালাল মসজিদের মোয়াজ্জেম শহীদুল্লাহ ইমাম মাহামুদুল হাসান কে নিয়োগ থেকে বঞ্চিত করা সহ চরম ভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে ।

মুসল্লি পরিষদের নেতৃবৃন্দরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট