1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

বন্দরের আবাসিক কলোনি জামে মসজিদে মামলার আসামি কে ইমাম নিয়োগ অনিয়মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:২৭জুন( চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দর ডক শ্রমিক আবাসিক এলাকার জামে মসজিদে দুই মামলার আসামি মাহমুদ হাসানকে অনিয়মের মাধ্যমে ইমাম হিসেবে নিয়োগের প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লি ও এলাকাবাসী।

আজ ‎শনিবার (২৭ জুন) দুপুরে ডক শ্রমিক মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

কর্মসূচিতে শত শত মুসল্লি ও স্থানীয় বাসিন্দা অংশ গ্রহণ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিতর্কিত কোন ব্যক্তি কে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ কিংবা ইমাম হিসেবে দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকতে বিশেষ ভাবে অনুরোধ জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, মাহমুদ হাসান নামের জৈনক ব্যক্তির নিয়োগ বাতিল করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একজন ইমাম নিয়োগের দাবি জানান তারা।মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদের মুসল্লি জি এম জসিম, মানবাধিকার সংগঠক মো:নাসির উদ্দিন মোল্লা, মো: ইলিয়াস, রাজু, সোহাগসহ আরও অনেকে।

‎বক্তারা বলেন, মাহমুদ হাসান দুটি ফৌজদারি মামলার আসামি রয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ রয়েছে এবং বিভিন্ন সময় অপরাধসংক্রান্ত অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলেও তারা দাবি করেন। এমন একজন ব্যক্তিকে মসজিদের ইমামের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হলে মুসল্লিদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

‎মানববন্ধনে উপস্থিত মুসল্লিরা আরও বলেন, ইমাম নিয়োগের ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান, নৈতিকতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও ব্যক্তিগত ভাবমূর্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তাই স্বচ্ছ ও নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনকারীরা বলেছেন, অতি শীঘ্রই পঞ্চায়েত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে এই সমস্যা সমাধানের জন্য বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঠিক ও নির্ভুল ভাবে সিদ্ধান্ত গ্রহণের বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

তথ্য সূত্র: অনলাইন গণমাধ্যম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট