1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

বন্দরের আনন্দ বাজার ঘাটে মাছ লুট, ডাকাতি ও চাঁদাবাজিতে বাঁধা দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন: ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা…+

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:১২ অক্টোবর

নগরীর বন্দর থানাধীন আনন্দ বাজার মৎস্য ঘাট এলাকায় গত ৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১ টার সময়ে থানা এলাকার প্রায় ২১-২৫ জনের একটি সংঘবদ্ধ লুটেরা- সন্ত্রাস ও জল দস্যু প্রকৃতির লোক জন ব্যবসায়ী মোঃ আরিফুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০৭/২৬, তারিখ -১০/১০/২০২৬ ইং।

বাদি লিখিত এজাহারে উল্লেখ করেন যে, ঘটনার দিন চিহ্নিত সন্ত্রাস অহিদুল আলম শারাত, মোঃ শাহিন, নূর হোসেন, তাসকিন, শেখ মোঃ শাহীন,আলভী, দিদারুল আলম বাদশা সহ ২১/২৫ জনের সংঘবদ্ধ দলের লোকজন প্রথমে মোটা অংকের চাঁদা ও পরে চাঁদার টাকা না পেয়ে বাদীর ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মাছের জাল,বোটের যন্ত্রাংশ, ডিজেল, কেরোসিন তেল সহ প্রায় ৪/৫ কোটি টাকার মালামাল পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন।

ঘটনার রাতে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।

প্রদক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আরিফ কে না পেয়ে তার কর্মচারীদের উপর হামলা চালিয়ে ভাঙচুর করে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়েছে বলে উল্লেখ করেছেন।

এবিষয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারেনি এবং চিহ্নিত আসামিদের গ্রেফতার করা যায় নি বলে জানিয়েছেন ওসি মোঃ আব্দুর রহিম।

তিনি আরো জানান,বাদীর লিখিত অভিযোগ ও দায়ের করা মামলায় অভিযুক্ত আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।

উল্লেখ্য যে, চিহ্নিত আসামি গণ স্থানীয় ৩৭ নং ওয়ার্ডের বিএনপি নাম ধারী হাসান মুরাদ এবং ৩৮ নং ওয়ার্ডের যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা আশ্রয় প্রশ্রয়ের বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এছাড়া কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে সাবেক মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজের অনুসারী বলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মামলার বাদী মোঃ আরিফুর রহমান আরিফ। তিনি আরো বলেন, ব্যবসার সাথে রাজনৈতিক জড়িয়ে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বিবাদী পক্ষের লোকজন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করা ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট