1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

বড়দিন উপলক্ষ্যে মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি

 

রাজশাহী মহানগরীতে যীশু খ্রিস্টের জন্মদিন (শুভ বড়দিন) উপলক্ষ্যে আজ ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার ড. মো. জিল্‌লুর রহমান মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করেন।
এসময় তিনি কাশিয়াডাঙ্গা থানার বাগানপাড়া এলাকায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা এবং রাজপাড়া থানার সিটি চার্চ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার ধর্মযাজকবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ কমিশনার আরএমপি’র পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপনের আহ্বান জানান। তিনি কেক কাটায় অংশগ্রহণ করেন এবং গির্জায় উপস্থিত শিশুদের নিজ হাতে কেক কেটে খাওয়ান। এসময় গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। উপস্থিত ধর্মপ্রাণ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন।
এছাড়াও আজ বিকেল সাড়ে ৩টায় পুলিশ কমিশনার মহোদয় শাহমখদুম থানাধীন ওমরপুরস্থ বিশপ হাউস পরিদর্শন করবেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) চলতি দায়িত্বে জনাব মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট