1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

প্রাইভেট কারে অভিনব কায়দায় অবৈধ মাদক গাঁজা বহনকালে ৩২.৭৪০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-১, র‍্যাব-৫

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন রাজশাহী জেলা প্রতিনিধি

 

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৪নং সুন্দরপুর ইউপিস্থ মোল্লান মোড় (চৌরাস্তা মোড়) জনৈক খায়রুল ইসলাম এর চায়ের দোকানের সামনে দক্ষিন পাশে পাকা রাস্তার উপর হতে মাদক কারবারী ১। আহাম্মদ আলী (২৬), পিতা-মৃত মধু মিয়া, সাং-উসাইল, ডাকঘর-চারিনাও, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জকে ৩২.৭৪০ কেজি গাঁজা ও তার ব্যবহৃত প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন ব্যক্তি প্রাইভেট কারে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে হবিগঞ্জ জেলা হতে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ রওনা হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে আসতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৪নং সুন্দরপুর ইউপিস্থ মোল্লান মোড় (চৌরাস্তা মোড়) জনৈক খায়রুল ইসলাম এর চায়ের দোকানের সামনে দক্ষিন পাশে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। অস্থায়ী চেকপোষ্ট চলাকালে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ ০১টি সাদা রংয়ের প্রাইভেট কার চেকপোষ্টের কাছে আসলে ঘটনাস্থলে মাদক কারবারী ১। আহাম্মদ আলী (২৬), পিতা-মৃত মধু মিয়া, সাং-উসাইল, ডাকঘর-চারিনাও, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ কে গ্রেফতার করা হয় এবং প্রাইভেট কারে অভিনব কায়দায় রক্ষিত ৩২.৭৪০ কেজি অবৈধ মাদক গাঁজা উদ্ধার করা হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট