1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা: শিক্ষার্থীদের সড়ক আইন জানা জরুরী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ও মাহামুদুন্নবী চৌধুরী উঃ বিদ্যালয়ের প্রীতি ম্যাচ আজ হোমিও প্রভা অফিসিয়াল ডেক্সের সম্পাদকের সাথে সৌজন্যে সাক্ষাৎ- রসালো আড্ডায় একদিন… ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পোরশা থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ টি পূর্ণাঙ্গ গাঁজা গাছসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি:- নওগাঁ
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অদ্য ইং ১২/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকা হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত পোরশা থানাধীন ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুরে অফিসার ইনচার্জ, পোরশা থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়। একটি অভিযানে ০১(এক) কেজি শুকনো গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোছাঃ পারুল বেগম(৪১), স্বামী- মোঃ নজরুল ইসলাম, সাং- দক্ষিণ লক্ষীপুর, থানা- পোরশা, জেলা- নওগাঁ কে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

একই তারিখে রাতে দুই ঘন্টা ব্যাপী অপর একটি অভিযানে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া থেকে ধৃত আসামী অনিল(৫০), পিতা- সমরা, সাং- দক্ষিণ লক্ষীপুর( দীঘিপাড়া),থানা- পোরশা, জেলা- নওগাঁ এর বসতবাড়ির সামনে থেকে ০৪(টি) পূর্ণাঙ্গ গাঁজা গাছ যার একটির উচ্চতা ০৭ ফুট, অপর একটির উচ্চতা ০৬ ফুট পর্যন্ত, অপর দুইটির উচ্চতা যথাক্রমে ০৪ ফুট ০৪ ইঞ্চি ও ০২ ফুট ০৮ ইঞ্চি, যাদের সর্বমোট ওজন – ৪.৫০(চার দশমিক পাঁচ শূণ্য) কেজি উদ্ধার করা হয়।

নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম আরও বলেন,

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পোরশা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট