1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাধারণ মানুষের সাথে চরম প্রতারণা ও জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে গরুর মাংস হিসেবে ঘোড়ার মাংস বিক্রির এক ন্যাক্কারজনক ঘটনা ফাঁস হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকার একটি নির্জন প্লট থেকে ৯টি জবাই করা এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

জানা গেছে, একদল অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পূর্বাচলের নির্জন স্থানে ঘোড়া জবাই করে আসছিল। পরে সেই মাংস ‘কম দামে গরুর মাংস’ বলে উপজেলার বিভিন্ন মাংসের দোকান ও পূর্বাচল উপশহরের রেস্তোরাঁগুলোতে সরবরাহ করা হতো। না বুঝে সাধারণ ক্রেতারা উচ্চমূল্যে গরুর মাংস মনে করেই এই ঘোড়ার মাংস কিনে খাচ্ছিলেন।

 

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ জানান, শুক্রবার ভোরে ওই এলাকার একটি প্লটে ২০টি ঘোড়া জবাই করার উদ্দেশ্যে নিয়ে আসে অসাধু ব্যবসায়ীরা। তারা ৯টি ঘোড়া ইতোমধ্যে জবাই করে ফেলেছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে।

 

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনি দ্রুত ঘটনাস্থলে অভিযান চালালে কৌশলে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে জবাই করা ৯টি ঘোড়ার দেহ এবং জবাইয়ের অপেক্ষায় থাকা আরও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করে।

 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, অসাধু চক্রটি রাতের আঁধারে নির্জন স্থানে এই কাজগুলো সারত এবং সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে ঘোড়ার মাংস বাজারে ছড়িয়ে দিত। এই চক্রের সাথে জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার জন্য সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট