1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর।

বিশেষ প্রতিনিধি:- রনজিৎ সরকার রাজ দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

২৪ জুন ২০২৬ খ্রি. দিনাজপুর পুলিশ লাইন্সে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।

বাঁশ পরিবেশবান্ধব ও দ্রুত বর্ধনশীল একটি উদ্ভিদ, যা মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বাঁশ অর্থনৈতিকভাবেও অত্যন্ত মূল্যবান এবং বিভিন্ন ব্যবহারিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বৃক্ষরোপণ শেষে পুলিশ সুপার মহোদয় পূর্বে দিনাজপুর পুলিশ লাইন্স ও জেলা পুলিশের বিভিন্ন স্থাপনায় রোপণকৃত গাছপালা ও বৃক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি গাছগুলোর সার্বিক বৃদ্ধি, পরিচর্যা ও বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিচর্যার মাধ্যমে বৃক্ষগুলোর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানো ও রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ ‍সুপার (প্রশাসন ও অর্থ), জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট