1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে ৩ জন কৃষকের মৃত্যু, আহত ১

সাঁথিয়া(পাবনা )প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

সাঁথিয়া(পাবনা )প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে আবু সাইদ ( ৪৭), আকরাম (৪৪) ও আব্দুল কুদ্দুস নামে ৩ কৃষকের মৃত্যু হয়েছে । আবু সাইদ উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের কুনো মোল্লার ছেলে, আকরাম উপজেলা করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে ও ধুলাউরি ইউনিয়নের বারয়ানী গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস।

জানা যায়, বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে আবু সাইদ সোনাতলা গ্রামের কুষ্টিয়ার মাঠে পেঁয়াজ উঠাতে যায়। হঠাৎ আকাশে মেঘের গর্জন ও শিলাবৃষ্টি শুরু হয়৷ এসময় তার শরীরের উপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে আকরাম পুন্ডুরিয়া মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এবং ধুলাউরি বারোয়ানি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাঠ থেকে পেঁয়াজ নিয়ে আসার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এছাড়া সোনাতলা গ্রামের রাজার ছেলে পারভেজ (১৫) মাঠ থেকে বাড়ি ফেরার পথে একটি বজ্রপাতের শব্দ শুনে সে আহত হয়। তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুল লতিফ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানায়, তিনজন কৃষকের মৃত্যু বজ্রপাতে হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট