1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

পরিবেশ রক্ষায় অনন্য উদ্যোগ: বংপুর কেন্দ্রীয় গোরস্থানে বৃক্ষরোপণ করল আল ইয়াশা যুব সংঘ

বিশেষ প্রতিনিধি মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে আজ মঙ্গলবার ১৪ জুলাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর আল ইয়াশা মানবসেবা সংগঠনের শাখা “বংপুর আল ইয়াশা যুব সংঘ”-এর উদ্যোগে বংপুর কেন্দ্রীয় গোরস্থানে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে গোরস্থানের পরিবেশকে আরও সবুজ, মনোরম ও পরিবেশবান্ধব করে তুলতে বিভিন্ন প্রজাতির আমগাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন উপস্থিত সদস্যরা।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিদুল্লাহ, সাধারণ সম্পাদক অবাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপদেষ্টা তাজামুল হক, ক্যাশিয়ার লিটন আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিদুল্লাহ বলেন, “পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষের অন্তত একটি করে গাছ লাগানো উচিত। আজ আমরা বংপুর কেন্দ্রীয় গোরস্থানে আমগাছ রোপণ করেছি, যা ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের উপকারে আসবে। বংপুর আল ইয়াশা মানবসেবা সংগঠন ও এর শাখা বংপুর আল ইয়াশা যুব সংঘ মানবসেবা এবং পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।”

 

কর্মসূচি শেষে উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত বৃক্ষরোপণ এবং লাগানো গাছগুলোর যথাযথ পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট