
ডেস্ক নিউজ:২১ আগস্ট,চট্টগ্রাম
পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ বন্দর -ইপিজেড-পতেঙ্গা থানা শাখার যৌথ উদ্যোগে আজ শুক্রবার বাদে জুমায় বর্ণাঢ্য র্যালি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে আগত থানা, ওয়ার্ড ও ইউনিটের সকল ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্দরের হাজী মোঃ হানিফ সওদাগর, মোঃ মোসলেম উদ্দিন, দিদারুল আলম,ইপিজেডের মোঃ রোকন উদ্দিন মাহমুদ খলিল, নূর উদ্দিন শরীফ মোঃ দিদার,পতেঙ্গার- মোজাহের হোসেন,আলী আকবর ও আব্দুল ওয়াদুদ চৌধুরী, মাওঃ মোঃ রিদুয়ান।
এছাড়া রবিউল আউয়াল কে স্বাগত জানিয়ে ৩৯ নং ওয়ার্ডের নারিকেল তলাস্থ গাউছিয়া কমিটি কাজীর গলি ইউনিট, সিমেন্ট ক্রসিং ইউনিটের উদ্যোগেও মিছিল বন্দরটিলা এলাকা প্রদক্ষিণ করে সিমেন্ট ক্রসিং মোড় এসে শেষ হয়।

নেতৃবৃন্দরা বলেন, সুন্নায়াতীতের ঐক্যবদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈমান আকিদা বিশ্বাস নিয়ে ইসলামের জান্টা তুলে ধরতে দৃঢ় আহ্বান জানিয়েছেন।
পরে ইপিজেড মোড়ে বিশিষ্ট আলেমদ্বীন মাওঃ মোঃ ইউনুছ তৈয়বী ও মাওলানা মোঃ শফিউল আলম বিশেষ মোনাজাত পরিচালনা করেন।