1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় শহীদ জিয়া স্কুল ফুটবলে ১৬ রাউন্ডে উত্তীর্ণ বেগম জান,মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা হাইস্কুল.

পতেঙ্গা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী খেলোয়াড়দের মাঝে বুট ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক::১২ আগষ্ট

প্রাইম_মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এবং শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে চলমান প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী খেলোয়াড়দের মাঝে পায়ের বুট ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের ফুটবল দক্ষতা উন্নয়ন, নিয়মিত অনুশীলনে উৎসাহ প্রদান এবং আসন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। প্রশিক্ষণরত খেলোয়াড়দের হাতে ফুটবল বুটসহ বিভিন্ন প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও নগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন খালেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী, সিনিয়র শিক্ষক শিমুল দাশ, সাবেক ফুটবলার ও বিএনপি নেতা মোঃ জাহেদ ইউসুফ, জেলা দলের ফুটবলার মোঃ রোমান,সাবেক জেলা দলের ফুটবলার মোঃ দিদারুল আলম পাপেল, প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মোর্শেদ , স্থানীয় ক্রীড়া সংগঠক হোসেন বাবলা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সংশ্লিষ্টরা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা হলে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে ওঠে।

তারা আরও বলেন, প্রতিভাবান শিক্ষার্থীদের যথাযথ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম নিশ্চিত করা গেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির পথ আরও সুগম হবে।

ফুটবল বুট ও ক্রীড়া সরঞ্জাম পেয়ে শিক্ষার্থী খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলে আসন্ন টুর্নামেন্টে ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।

আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এবং শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সামনে রেখে শিক্ষার্থী খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী পতেঙ্গা উচ্চ বিদ্যালয় দলের প্রতি রইল আন্তরিক শুভকামনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট