1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

পটিয়ায় সংসদ সদস্য এনামকে সংযমী হতে বললেন জেলা বিএনপির আহ্বায়ক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রাম-১২ পটিয়া আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য এনামুল হক এনামকে সংযমী হতে বললেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া। শনিবার পটিয়া ইন্দ্রপুল বাইতুশ শরফ মাদ্রাসা মাঠে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সম্প্রতি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে একটি ইফতার মাহফিলে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম জামায়াতের কাছ থেকে টাকা নিয়ে মোমবাতির পক্ষে ভোট চাওয়ার অভিযোগ তোলেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব

ইদ্রিস মিয়া এনামুল হক এনামকে ইঙ্গিত করে বলেন, পটিয়ায় আপনি বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। আমরা ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাকে বিজয়ী করেছি। আপনি যদি হিংসাত্মক কথা বলে থাকেন, তাহলে ভুল করবেন। রমজান মাসে সংযমী হওয়ার আহবান জানান পটিয়া ২২টি এতিমখানার এতিমদের নিয়ে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।
বিএনপি নেতা জিল্লুর রহমানের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন,
চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রশিদ দৌলতি, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, ইফতেখার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন সুমন, উপজেলা বিএনপি নেতা হারুনুর রশিদ, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন মধু, সেলিম মাস্টার, হাজী দ্বীন মোহাম্মদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন, আবুল হাশেম মেম্বার, জাগির মেম্বার, আবুল কালাম, আবদুল মাবুদ,আবুল কাসেম চেয়ারম্যান, জাফর ভান্ডারী, কবিয়াল ইউসুফ, ফরিদ আহমদ, জাফরুল ইসলাম, জয়নাল আবেদীন আঙ্গুর,আমির হোসেন সওদাগর, মো. আইয়ুব, আলী আজগর আকবরী, মো: সোহেল সওদাগর, মো. লোকমান, এম এ রুবেল,
প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন আলহাজ হাফেজ আহমদ আল কাদেরী।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট