1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শনে শিক্ষা মন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী : ১ মাস পিছিয়ে প্রাইম মিনিস্টার ফুটবল ৩য় প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ২-০ গোলে জিতেছে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা: শিক্ষার্থীদের সড়ক আইন জানা জরুরী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ও মাহামুদুন্নবী চৌধুরী উঃ বিদ্যালয়ের প্রীতি ম্যাচ আজ হোমিও প্রভা অফিসিয়াল ডেক্সের সম্পাদকের সাথে সৌজন্যে সাক্ষাৎ- রসালো আড্ডায় একদিন… ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে

নাটোরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক

নাটোর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৯ পিস ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়, যেগুলো ব্যবহার করে ক্লোন অ্যাপসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ হ্যাকিং করে প্রতারণার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন ২০২৬ তারিখ দুপুর ২টা ৫ মিনিটে লালপুর থানাধীন বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ অহিদ মোল্লার বাড়ির একটি দক্ষিণমুখী সেমিপাকা টিনশেড ঘর থেকে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—
১. মোহাম্মদ সোহেল রানা ওরফে রানা সরদার (২৪), পিতা: মোঃ নাজিম উদ্দিন ওরফে তসলিম সরদার।
২. মোঃ মোতাকাব্বির (২০), পিতা: মৃত বেলাল হোসেন।
৩. মোঃ টুটুল প্রামানিক (৫০), পিতা: মৃত ঈছার প্রামানিক।
তাদের সকলের বাড়ি মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা ক্লোন অ্যাপস ব্যবহার করে বিভিন্ন মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে দেশ ও বিদেশের মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোতে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ ৯ জুন ২০২৬ তারিখে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে লালপুর থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট