1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

বিশেষ প্রতিনিধি:- মোঃ নাসিম আলি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস  পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে নাচোল আদিবাসী একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ৩০ জুন (মঙ্গলবার) সকালে আদিবাসী একাডেমির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিং-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব প্রিয়াংকা দাস।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:জনাব সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার (ভূমি), নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।জনাব সুকোমল চন্দ্র দেবনাথ, অফিসার ইনচার্জ (ওসি), নাচোল থানা
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৫৫ সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসক এবং তাদের দোসর স্থানীয় জমিদার ও মহাজনদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সিধু, কানু চাঁদ ও ভৈরব-এর নেতৃত্বে সাঁওতাল সম্প্রদায় মরণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। এই বিদ্রোহ কেবল আদিবাসীদের অধিকার রক্ষার লড়াই ছিল না, এটি ছিল ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার অন্যতম প্রধান অনুপ্রেরণা। বক্তারা নতুন প্রজন্মের কাছে এই ঐতিহাসিক দিবসের চেতনা ও বীর শহীদদের অবদান ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, নাচোল আদিবাসী একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা প্রদান করেছে ‘রাণী ইলামিত্র স্মৃতি সংসদ’, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, গণমাধ্যমকর্মী এবং আদিবাসী সম্প্রদায়ের বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্ববান্ধবে উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি বিধান সিং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট