1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

নওগাঁয় ডিবি পুলিশ সেজে অপহরণ-ডাকাতি: চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করেছে র‍্যাব-৫

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন রাজশাহী জেলা প্রতিনিধি ঃ

 

গত ০৫/১০/২০২৫ খ্রিঃ রবিবার আনুমানিক বেলা ০১.৩০ ঘটিকার সময় নওগাঁ জেলার আত্রাই থানায় ডিবি পুলিশ পরিচয়ে গ্রামীন সিম কোম্পানীর দুইজন এজেন্টকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ ও ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা এজেন্ট এর মিনিট ও এমবি কার্ড, মোবাইল ও নগদ অর্থসহ সর্বমোট ৪,৩৪,৫০০/- (চার লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত টাকার) মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করে। ঘটনার পরপরই র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন ও ছায়াতদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য উপাত্ত বিশ্লেষন করে তদন্ত টিম ঘটনার সঙ্গে জড়িত আন্তঃ জেলা ডাকাত চক্রকে সনাক্ত করতে সক্ষম হয় এবং দেশের ০৪ জেলায় পাঁচটি ভিন্ন ভিন্ন অপারেশনে ডাকাত চক্রের প্রধান ০৪ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
তদন্তে জানা যায় যে, গত ০৫/১০/২০২৫ তারিখ অনুমান বেলা ০১.৩০ ঘটিকা সময় গ্রামীন সিম কোম্পানীর এজেন্ট মোঃ তারেক মাঝি এবং তার সহকর্মী মিনহাজুল ইসলামম্বয় মোটরসাইকেল যোগে নওগাঁ জেলার মির্জাপুর হতে আত্রাই যাওয়ার জন্য রওনা করে। পথিমধ্যে তারা রসুলপুর মাদ্রাসার সামনে আসলে ডাকাত দলের সদস্যরা ডিবি পুলিশ পরিচয়ে সাদা মাইক্রো দিয়ে তাদের মোটর সাইকেলের পথ রোধ করে এবং অবৈধ মাদকদ্রব্য ইয়াবা আছে বলে তল্লাশী করে। তল্লাশীকালে তারেক মাঝি ও তার সহকর্মী মিনহাজুল এর কাছে থাকা দুইটি হাত ব্যাগ এবং ০৩ টি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে তাদেরকে সহ মহাদিঘী বারনিতলার দিকে রওনা করে। মাইক্রোতে উঠিয়ে গ্রামীন সিম কোম্পানীর এজেন্টদের হাতে হ্যান্ডকাফ এবং চোখ বেধে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। তাদের দুইজনের নিকট থেকে বিকাশের মাধ্যমে ৪৫০০/-টাকা, ব্যাগে থাকা সিম বিক্রির নগদ ১,৩০,০০০/- টাকা, ৫৩ টি সিম কার্ড এবং ৩,০০,০০০/- টাকা মূল্যের মিনিট ও এমবি কার্ডসহ সর্বমোট ৪,৩৪,৫০০/- টাকা জোরপূর্বক লুট করে নিয়ে বগুড়া শেরপুর এলাকায় মাইক্রো হতে নামিয়ে দিয়ে সুকৌশলে ডাকাতচক্র পালিয়ে যায়। উক্ত ঘটনায় নওগাঁ জেলার আত্রাই থানায় মামলা নম্বর-০৫, তারিখ ১৫/১১/২০২৫ ধারা-১৭০/৩৯৫/৩৬৫ পেনালকোড রুজু হয়। র‍্যাব-৫ আন্তঃ জেলার ডাকাতদলের সদস্যদেরকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা তৎপরতা ও নজরদারী জোরদার করে। এর প্রেক্ষিতে র‍্যাব-৫ এবং র‍্যাব-৫ এর নেতৃত্বে র‍্যাব-৪, র‍্যাব-১১, র‍্যাব-১২ এর একাধিক আভিযানিক দলের সহায়তায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার তদন্তেপ্রাপ্ত ডাকাত দলের সত্রিনা সদস্য ১। সুমন সরদার (৩৬), পিতা-মৃত শাহাদৎ সরদার, সাং-সরিচপুর মধ্যেপাড়া, থানা ও জেলা-নওগাঁ’কে গত ২৪/১১/২০২৫ তারিখ বগুড়া জেলার আদমদীঘি থানা হতে গ্রেফতার করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি দেশীয় অস্ত্র হাসুয়া ও ০১ টি মাল্টিফাংশনাল হাতুরি জব্দ করা হয়, ২। মোঃ আলমগীর শেখ ওরফে আলম (৪৫), পিতা-দেলোয়ার হোসেন দুলু, সাং-৯ নং বস্তি বেলতলা মাঠ কল্যানপুর, ঢাকাকে গত ২৫/১১/২০২৫ তারিখ ডিএমপি দারুস সালাম থানা এলাকা হতে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। উক্ত আসামীদের দেয়া তথ্যর ভিত্তিতে ডাকাতির ঘটনায় জড়িত আসামী ১। মোঃ মুক্তার হোসেন (৫৪), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-নাটিরাবাড়ি, থানা-বেড়া, জেলা-পাবনা এবং ২। মোঃ বাদল শেখ (৫০), পিতা-মোঃ রাজ্জাক শেখ, সাং-হিয়াবনদী, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুরদ্বয়’কে গত ০৩/০১/২০২৬ তারিখ নারায়নগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামীরা ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে সত্যতা প্রকাশ করে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট