1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

ধুনটে ‘ডেভিল হান্ট–২’ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এলাহী শিবলী ধুনট (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

আশেকে এলাহী শিবলী
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে পুলিশের ‘ডেভিল হান্ট–২’ অভিযানে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মো. সোলিম আহেম্মদ (৩০) নামে এক সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ধুনট উপজেলার নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সোলিম আহেম্মদ ধুনট উপজেলার ১নং নিমগাছী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য এবং জয়শিং গ্রামের মো. ছেরাফ আলী ওরফে তবুর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারের হোটেল আরাফাত ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এ সময় বিএনপি নেতাকর্মীদের মারধর করা হয় এবং কার্যালয়ে ব্যাপক ভাঙচুরসহ ব্যানারে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর যুবদল নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।
ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. মোস্তাফিজ আলম জানান, মামলার এজাহারে গ্রেপ্তারকৃত আসামির নাম উল্লেখ না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট