1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

দুর্গাপুরে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক আব্দুল খালেক ।

বিশেষ প্রতিনিধি মোঃ খোরশেদ আলম(লালন) রাজশাহী
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুখানদিঘী বটতলা থেকে শানপুকুরিয়া উত্তরপাড়া পর্যন্ত দীর্ঘদিন ধরে ভাংগা বেহাল অবস্থায় থাকা সড়কটি অবশেষে নিজ অর্থায়নে সংস্কার করে এলাকাবাসীর প্রশংসা ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে, কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক আব্দুল খালেক। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল।


মঙ্গলবার (১৪জুলাই ২০২৬ইং) সকাল থেকে নিজস্ব অর্থায়নে ইটের খোয়া ও বালি দিয়ে সড়কটির সংস্কারকাজ শুরু করেন,দুর্গাপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক। সারাদিনব্যাপী চলমান সংস্কার কার্যক্রমে, এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। বহুদিন পর সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয়দের মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি।


স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা বলেন, সড়কটি সংস্কারের দাবিতে পৌরসভা এবং বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের কাছে একাধিকবার আবেদন করেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে বিষয়টি কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেককে জানালে তিনি দ্রুত নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে সড়কটি সংস্কারের ব্যবস্থা করেন। তিনি বলেন,এটি নিঃসন্দেহে একটি মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ। আমরা তাঁর এই কাজকে অভিনন্দন জানাই। ভবিষ্যতেও তিনি যেন মানুষের পাশে থাকতে পারেন, সেই প্রত্যাশা করি।


কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক বলেন, ২০০১ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক পথচলা শুরু। দল-মত নির্বিশেষে সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের সেবাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। মানব সেবায় সারাজীবন মানুষের পাশে দাঁড়াতে চাই। ভবিষ্যতেও যদি ৮ নং ওয়ার্ডের মানুষের প্রতিনিধি হওয়ার সুযোগ পাই,তাহলে এলাকার উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করবো ইনশাআল্লাহ। এজন্য সবার কাছে দোয়া সমর্থন আশা করছি।


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দুর্ভোগের পর সড়কটি সংস্কার হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন। তারা আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি ও সমাজসেবকগন এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখলে এলাকার অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধান হবে,সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে। সবাইকে নিয়ে মিলে মিশে শান্তিতে বসবাস করতে চাই, আপনাদের কাছে প্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট